
মনির সাকী, ঝালকাঠি প্রতিনিধি :
চলমান (কোভিট-১৯) নামক করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে বিশ্বের সকল দেশের মত বাংলাদেশেও সকল শ্রেনির মানুষ ঘরে আবদ্ধ হয়ে থাকছে।

স্বজনদের মুখে একমুঠো খাবার তুলে দিতে সবাই খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে স্বল্প পুজির ব্যবসায়ী ও মধ্য বিত্তদের সকলেই কঠোর সংগ্রাম করেন।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবারই কর্ম সংস্থান বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে সকল শ্রেনির মানুষ। দিনমজুর, গাড়ী চালক, চা-দোকানী, ভিক্ষুক এরা সকলে সরকারি আধা সরকারি অনুদান পেলেও অসহায়ভাবে দিনাতিপাত করছে মধ্যবিত্ত পরীবারগুলো।
মধ্যবিত্ত লোকজন চক্ষু লজ্জায় কারো কাছে হাত পাততে পারেনা। ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকলেও দেখার কেউ নেই এসব পরীবারের জন্য। কেউ এগিয়ে আসেনা তাদের দুর্দশা ঘোচাতে।
করোনা ভাইরাস নিম্ন শ্রেনির মানুষের অন্যের যোগান সহজে করে দিলেও মধ্যবিত্ত পরিবার গুলো অর্ধাহারে অথবা কেউ অনাহারেই কাটাচ্ছেন।
ধনীদের গচ্ছিত অর্থ খরচ করে তারা ভালো আছেন আর গরীবরা ভালো সরকারি আধা সরকারি সহায়তায় আর মধ্যবিত্ত লজ্জায় করোনার কাছে হয়ে পড়েছে অসহায়।
এসব মধ্যবিত্তরা না পাচ্ছে কোন সহায়তা আর না পারছে তাদের কর্ম করতে আর না পারছে ছেলে-মেয়ে নিয়ে মোটামুটিভাবে জীবিকা নির্বাহ করতে। করোনা মধ্যবিত্তদের জন্য বয়ে নিয়ে এসেছে কোভিট-১৯ এর চেয়েও ভয়ংকর মারনাস্ত্র ক্ষুধাকে।










