`প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণে মানুষ যত্নবান ও নিরাপদ থাকার চেষ্টা করছে’

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি মারাত্মক অবস্থার সৃষ্টি করেছে। এটা বৈশ্বিক ব্যাপার, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষ মোটামুটি যত্নবান ও নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমদের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণের জন্য জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।
gif maker
এসময় তোফায়েল আহমেদ বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরে গরিব-দুঃখী মানুষ অনেক কঠিন সময় পার করছে, সেই সব মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। যতদিন পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে ততদিন পর্যন্ত আমরা সাধ্যমত দরিদ্র মানুষকে সহযোগিতা করবো’।
 তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার আহব্বান জানিয়ে বাজারে ভীড় এড়িয়ে  সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকলকে নিরাপদে থাকতে হবে।
ইউনিয়ন ও প্রতিটি গ্রামে দরিদ্র মানুষের ঘরে ঘরে তোফায়েল আহমদের ব্যক্তিগত তহবিল এ ত্রাণ বিতরণ শুরু হয়।
জেলা সদরের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৫ হাজার দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল, ৭ কেজি আলু, ২ কেজি ডাল, এক কেজি পেয়াজ ওএকটি করে সাবান দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।
এমআরআর/প্রিয় সময়

You might like