
মো. নাইম সর্দার মুকিত :
কচুয়ায় হোমকোয়ারেন্টাইন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে।
৩ ২০২০ খ্রি. এপ্রিল শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সেনাবাহিনী, কচুয়া থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা উপজেলার সাচার বাজারে বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হবার আহ্বান জানান।
বৈশিক পরিস্থিতিতে সামজিক দূরত্ব বজায় রাখার কঠোর নির্দশনা প্রদান করেন। জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে । ফলে রাস্তাঘাঠ ছিল অনেকটাই ফাঁকা ।
শুধু কাঁচা বাজার ও ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরী সেবা সমূহ চালু রয়েছে।
মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতনতার পাশাপশি জরুরী প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে আহ্বান জানান।








