নবীগঞ্জে বাইক এক্সিডেন্টে নিহত ১

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

০৫ এপ্রিল সকাল ৯ টায় নবীগঞ্জের তাড়নগাও নামক স্থানে একটি মটর সাইকেল নিয়ন্ত্রন হাড়িয়ে ১ জনের নিহতের খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের নুরুল ইসলামের ছেলে খেলু মিয়া (২৫) আজ রবিবার সকালে নবীগঞ্জ নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। সাথে থাকা আরেক আরোহী আহত হয়েছে।

gif maker

জানা যায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রাম থেকে সকালে নবীগঞ্জ যাওয়ার পথে টরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়।নবীগঞ্জ যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে,স্থানীয়রা জানান ঘটনাস্থলে খেলন মিয়া নামক ব্যক্তি মৃত্যুবরন করেন।

সাথে থাকা একই গ্রামের বারিক মিয়ার ছেলে সেজু মিয়া আহত হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা জানান,নিহত ব্যক্তির লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

You might like