চাঁদপুরে চালকের অভাবে পরিত্যক্ত নৌ-অ্যাম্বুলেস!

চাঁদপুর জেলার চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকার মানুষের চিকিৎসাসেবার সুবিধার্থে তাদের যাতায়াতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই নৌ-অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়।

সরকারের পক্ষ থেকে এই নৌ অ্যাম্বুলেন্সটি দেয়া হলেও শুধুমাত্র চালকের অভাবে দীর্ঘ ১৬/১৭ বছরেও তা রোগীদের কাজে আসেনি।

তাই যা হবার তাই হয়েছে। একজন চালকের অভাবেই বছরের পর বছর লাখ, লাখ টাকার এই সরকারি সম্পত্তিটি রোদ ঝড় বৃষ্টিতে ভিজে দিনের দিন অকেজো ও পরিত্যাক্ত হয়ে পড়ে আছে।

gif maker

চালক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষও এটি নিয়ে অনেক বিপাকে রয়েছেন। যে নৌ- অ্যাম্বুলেন্সটি রোগীদের যাতায়াতের জন্য নদীতে জলের ওপর থাকার কথা।

সেটি এখন তার প্রাণ হারিয়ে কয়েক বছর ধরে স্থলেই পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। গত কয়েকদিন পর্বে এটিকে হাসপাতাল কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে হাসপাতালের সামনে থেকে পেছনে নিতে দেখা যায়।

ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি

You might like