মহিব্বুর রহমান এমপিকে মৌডুবী স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ হাওলাদারের শুভেচ্ছা

আলামিন ফরাজী, রাংগাবালী, পটুয়াখালী :

পটুয়াখালী-৪ আসনর এমপি মহিব্বুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মৌডুবী ইউনিয়ান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেইন হাওলাদার-এর নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সকল নেতা-কর্মীরা।

দীর্ঘ বছর অপেক্ষার পর একটি নতুন ইউনিয়ান পেয়েছে মৌডুবীর এলাকাবাসী। পটুয়াখালী ৪ আসনের এমপি মহিব্বুর রহমান সাহেবের প্রচেষ্টায়,  ১ এপ্রিল ২০২০ (বুধবার) চূড়ান্তভাবে কার্যক্রম শুরু হয়।

এসময় ফরহাদ হোসেইন হাওলাদর বলেন, দীর্ঘ বছর ধরে আইনি জটিলতার কারণে আমাদের ইউনিয়ন কমিটি গঠিত হয়নি। এ কারণে এলাকার জনগণ বঞ্চিত হয়েছে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম থেকে। আজ আমরা মৌডুবী ইউনিয়নকে চূড়ান্তভাবে পেয়ে মাননীয় এমপি মহোদয়ের নিকট চিরকৃতজ্ঞ।

/

অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়কালে এমপি মহিব্বুর রহমান সাহেব বলেন, দীর্ঘদিন যাবৎ বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়নের চূড়ান্ত সমাধান না হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে বঞ্চিত আমার বড়বাইশদিয়া ও মৌডুবীবাসী জনগণ।

তিনি আরো বলেন, আমি মৌডুবী ইউনিয়নের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা করে যাবো।

You might like