বড় ভাইকে হারালেন তিতাস উপজেলার সেই চেয়ারম্যান পারভেজ হোসেন

মেহেদী হাসান, তিতাস,কুমিল্লা (প্রতিনিধি) :

বড় ভাইকে হসপিটালের লাইফ সাপোর্ট এ রেখে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে এক যোগে কাজ করে যাচ্ছিলেন তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার।

গতকাল(বৃহস্পতিবার) তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামে শাহ জালাল নামে এক করোনাভাইরাস রুগী শনাক্ত করা হয়,এর পরিপ্রেক্ষিতে গতকাল ( বৃহস্পতিবার) রাতে ফেসবুক লাইভে এসে তিতাসবাসীকে সতর্ক থাকার আহবান জানান।

gif maker

তিনি বলেন যে,প্রিয় তিতাসবাসী আপনার ঘরে থাকুন,হোম কোয়ারেন্টাইন এ থেকে নিজেদের এবং নিজেদের পরিবারকে রক্ষা করুন,করোনাভাইরাস আমাদের তিতাসে চলে এসছে,এখনি আমাদের সতর্ক হবার সময়, মসজিদে যেতে হবেনা, ঘরে থেকেই আল্লাহর ইবাদত করুন। সেই সাথে প্রার্থনা করুন,আল্লাহ যাতে আমাদের করোনাভাইরাস থেকে বাচিয়ে রাখেন।

তিনি আরও বলেন যে, আমার ভাই লাইফ সাপোর্ট এ আছে,তাকে দেখতে যাইনি,আপনাদের জন্যে তিতাসে আছি,আপনারা ঘরেই থাকুন,আজ সকালে ভোরে জানা যায় পারভেজ হোসেন সরকারের বড় ভাই মাসুদ সরকার সাহেব ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন।

আজ দুপুরবেলা তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

You might like