
মেহেদী হাসান, তিতাস, কুমিল্লা (প্রতিনিধি) :

সারা বিশ্বের মতো বাংলাদেশেও থাবা দিয়েছে মহামারী করোনাভাইরাস। লকডাউন এর আওতায় আনা হয়েছে পুরো দেশ। ধীরে ধীরে কঠোর থেকে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাই হোম কোয়ারেন্টাইন থাকতে বাধ্য হচ্ছে মানুষ। দিনমজুররা যেতে পারছে না কোনরকম কাজে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে নিম্নবিত্ত পরিবার।
এমন সময় সমাজের বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসছেন নিম্নবিত্ত মানুষদের জন্য। এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এর উদ্যোগে আজ ৭৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আহসানুল ইসলাম,তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মুকবুল মাহমুদ প্রধান।










