কচুয়ায় সহকারি কমিশনারের সেনাবাহিনী টহল: ১০ পথচারিকে জরিমানা

মো. নাইম সর্দার মুকিত, কচুয়া প্রতিনিধি :

কচুয়ায় নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ। হোম কোয়ারেন্টিাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সন্ধ্যা ৬টার পর বাহিরে ঘোরাঘুরি না করে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর জোরদার অভিযান পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।

১১ এপ্রিল (শনিবার) ২০২০ খ্রি. তিনি উপজেলার মাঝিগাছাসহ বিভিন্নস্থানে নারায়ণগঞ্জ এবং অন্য জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিাইন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন।

http://picasion.com/

ওই দিন বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসকের তত্ত্ববধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা অঞ্চলের ওয়ারেন্ট অফিসার নাজমুলের নির্দেশনায় সেহাবাহিনীর একটি টহল টীম উপজেলার কচুয়া বাজার, মাঝিগাছা, বাতাপুকুরিয়া, উত্তর পালাখাল, শিমুলতলী, আকানিয়া এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়া এবং সন্ধ্যা ৬টার বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করেন।

বৈশি^ক পরিস্থিতিতে সামজিক দূরত্ব বজায় রাখার কঠোর নির্দশনা প্রদান করেন।

জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে।

ফলে রাস্তা ঘাঠ ছিল অনকটাই ফাঁকা । শুধু নিত্যপ্রয়োজনীয় দোকান (দুপুর ২ টা পর্যন্ত) কাঁচা বাজার (সন্ধ্যা ৬ টা পর্যন্ত) ও ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরী সেবা (২৪ ঘন্টা) সমূহ চালু রয়েছে।

মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতনতার পাশাপশি জরুরী প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে আহ্বান জানান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ও একজন সিএনজিচালক অপ্রয়োজনে সিএসজি নিয়ে বের হওয়ায় এবং সন্ধ্যা ৬টার পর বাহিরে ঘোরাঘুরি করায় মোট ১০জনকে অর্থদন্ড প্রদান করেছেন।

You might like