চাঁদপুরে করোনায় চিকিৎসক আক্রান্ত

মতলব উত্তর প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে যেয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সন্দেহজনকভাবে তারও নমুনা পরীক্ষা করে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। রোববার সকালে তার করোনা টেস্টের রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর ওই ডাক্তারসহ মতলব উত্তর উপজেলার আক্রান্ত ৩জনকেই ঢাকা প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে তাদের নিয়ে একটি অ্যা্ম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত ব্যবস্থাপনা ও উন্নত চিকিৎসার বিষয়টি মাথায় রেখে তাদের ঢাকা রেফার করা হয়েছে। ঢাকায় করোনা চিকিৎসার একটি বিশেষায়িত হাসপাতালে তাদের ভর্তি করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

You might like