ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

ভোলা প্রতিনিধি :
ভোলায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ পক্ষ থেকে অসহায় গরীব হতদারিদ্রদের বাড়িতে-বাড়িতে গিয়ে সহায়তা পৌছে দেন ভোলার ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার দুপুরে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর দিক নির্দেশনায় ভোলা পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় পরিবার প্রতি ৫ শত টাকা করে অর্থ সহায়তা করার পাশা-পাশি সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়। পরিবারের সবাইকে নিয়ে ঘরে থাকার অনুরোধ জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

Posted by Priyoshomoy.com on Sunday, April 12, 2020

You might like