
মারুফ ইবনে মান্নান, জামালপুর থেকে :
জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো মৃত গৃহবধুর করোনা সনাক্ত বলে জানিয়েছেন স্বাস্থ বিভাগ।

গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামের ক্যান্সার ও ঠান্ডা জনিত কারণে ১০এপ্রিল মোফাজ্জল হোসেনের স্ত্রী গৃহবধু আসমা আক্তার(২৮) মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য বিভিাগ মৃতব্যক্তির নমুনা সংগ্রহের আইইডিসিআর পাঠিয়ে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান- মৃত গৃহবধু নারায়নগঞ্জ থেকে এসেছে আমাদের জানানো হয়নি। তার পাঠানো রিপোর্টটি পজেটিভ এসেছে।
মৃত গৃহবধুর আশপাশ ৫০টি বাড়ী লক ডাউন ঘোষনা করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮ জনে দাঁড়ালো। মৃতের সংখ্যা ১ জন। মেলান্দহ ২, বকশীগঞ্জ ২, দেওয়ানগঞ্জ ২, মাদারগঞ্জ ১ ও ইসলামপুর ১ নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা.শফিকুজ্জামান।










