রাতের আঁধারে দরজায় দরজায় ত্রাণ রেখে আসলো FoOd BuZz জামালপুরের সদস্যরা

মারুফ ইবনে মান্নান, জামালপুর প্রতিনিধি :

থেমে নেই স্টুডেন্ট ভিক্তিক সাহায্যকারি পরিবার ফুডবাজ-জামালপুর শাখা,আয়ের উৎস পকেট খরচ বন্ধ হয়ে গিয়েছে তবে মনবল আর ইচ্ছা শক্তি থেমে যায়নি, মনে প্রানে ধারন করেছে তাদের এবার যেতে হবে অসহায় দরিদ্রদের ঘরে ঘরে ৩ বেলা পেট ভরে খাবার উপহার সামগ্রী নিয়ে।

এভাবে রাত জেগে ফুডবাজ-জামালপুরের দায়িত্বশীল মেম্বাররা নিজ উদ্যোগে আয়োজন করেছে প্রায় ৩৩টি অসহায় পরিবারের ৫দিনের খাদ্য।

এবং এই মহামারীতে যেনো বাইরে বের হতে না হয় তাই রাতের আঁধারে অসহায় পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে দরজার ওপাশে রেখে আসে খাবার সামগ্রী।

তবুও ভালো থাকুক পরিবার গুলো।দোয়া করবেন আপনারাও।

You might like