
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীর হাটে নৈশ প্রহরী ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে গাজিরহাট বাজার কমিটির পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে চাল-ডাল-তেল-আট-শুকনো খাবার, মৌসুমী ফল এবং নগদ টাকাসহ ১৫ পদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব বিতরণ কালে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি এবং আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা হাফিজ আহমেদ, বাঙ্গরাবাজার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বাজারের ব্যবসায়ী খোকন মিয়া, রফিকুল ইসলাম মেম্বার, ইদন মিয়া, আব্দুল মতিন, আলাউদ্দিন, কামাল হোসেন, খন্দকার আইয়ুব, আব্দুল আলীম, নুরনবী প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল, ৩০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ টি সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট, ১ কেজি মুড়ি, ১ কেজি চানাচুর, ২ কেজি টমেটো, ১ কেজি লবণ, এক প্যাকেট বিস্কুট, একটি তরমুজ এবং নগদ দুই হাজার টাকা।










