অসহায় কৃষকদের পাশে ভোলা ২ আসনের সংসদ সদস্য

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিন‌িধি :
জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলার শ্লোগান ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে  ভোলা -২ আসনের সদস্য সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এম পি মহোদয় শক্রবার সকালে নিজ উদ্যোগে স্থানীয় কৃষকদের থেকে তরমুজ ক্রয় করেন ।
বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই তরমুজ সমাজের, অসহায়, দিনমজুর মানুষের মাঝে বিতরণ করেন। বোরহানউদ্দিন উপজেলা চত্বর থেকে বিতরণ করার সময় মাননীয় এম পি মহোদয় বলেন, করোনা পরিস্থিত কারণে ভোলায় তরমুজের বাম্পার ফলন হওয়া সত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাত‌ে পারছে না । এজন্য তরমুজ চাষিরা অন‌েকে ল‌োকসান‌ের মূখে, তাই কৃষকদের বাঁচাতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ ও স্থানীয় নেতৃবৃন্দ।

You might like