
তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় ভোলার বোরহানউদ্দিন পক্ষীয়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক সুরক্ষা বজায় রেখে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাগর হাওলাদার, ট্যাগ অফিসার আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বাচ্চু প্রমুখ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।










