
মেহেদী হাসান, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
করোনাভাইরাস এর কারণে মানবতা যখন স্তব্ধ। ঘরে থাকাই যেখানে নিরাপদ। বাহিরে বের হলেই যেখানে রয়েছে মৃত্যুর ঝুঁকি।

মাস্ক আর পিপিইতে আবদ্ধ যখন মানবতা। ঠিক তখনি স্রোতের উল্টো দিকে গিয়ে নিজের জীবন বাজী রেখে মানবতা ফেরি করছেন।
তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী, ইতিমধ্যে বলরামপুর ইউনিয়নের প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বলরামপুর ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত ০৯ টি ওয়ার্ডে ৫০ টি হেন্ড স্প্রে মেশিন এবং তিতাস উপজেলা থানা সহ মোট ৬০ টি স্প্রে মেশিন বিতরণ করেছেন।

করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের সময়ে অসুস্থ রুগীদের কথা বিবেচনা করে, জরুরী স্বাস্থ্য সেবার লক্ষে যাতায়াতের সুবিধার্থে বলরামপুর ইউনিয়নবাসীর জন্যে ১ টি সে এন জি ফ্রি সার্ভিস প্রদান করেছেন।
সেই সাথে ৩ টি ফোন নাম্বার প্রদান করেছেন সি এন জি ফ্রি সার্ভিস নিতে, উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খাতিজা আক্তারের ৩ মাসের বকেয়া এই করোনাভাইরাস চলাকালীন সময়েই করেছেন, এ যেনো শুধু চেয়ারম্যান নয় এ যেনো এক মানবতার ফেরিওয়ালা।










