চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে চাঁদপুর পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ ইসলামী জলসা শুরু হয়। এতে জাকের পার্টির নেতাকর্মী, বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আঃ লতিফ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর দক্ষিণ জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আলাউদ্দিন খিলজি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আব্দুর রহিম ও ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা তসলিম আহমেদ রিমন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান বক্তা ও বিশেষ বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, আত্মশুদ্ধি এবং ধর্মীয় অনুশাসন পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁদের বয়ানে ইসলামের শিক্ষা অনুসরণ, নৈতিক জীবন গঠন এবং মানবতার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মা

জলসায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ধর্মীয় আলোচনা ও নসিহত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের দাওয়াত পেশ করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রকাশিত: রোববার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy