চাঁদপুর জেলা প্রশাসনের `উপহার যাবে বাড়ি’ নামে খাদ্য সহায়তা অব্যাহত

 

নিজস্ব সংবাদদাতা :

কোভিড-১৯ সংক্রমণ রোধে জেলাব্যাপী লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যেগে “উপহার যাবে বাড়ি” প্রোগামে খাদ্য সহয়তা অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত মোট কল রিসিভ করা হয়েছে ১৪৯টি । তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮৯ টি পরিবারকে ভলান্টিয়ারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপপরিচালক স্থানীয় সরকার শাখা আবদুল্লাহ আল মাহমুদ জামানের ফেসবুক পেইজ থাকা জানা যায়।

প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ প্যাকেট ডানো গুঁড়ো দুধ এবং প্রত্যেক প্যাকেটে লেখা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার।

এ পর্যন্ত মোট ১৬৩৩ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চালু হওয়া সততা স্টোর থেকেও গতকাল নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করেছে ৭৩টি পরিবার এবং যার মূল্য ২১,৫০০/ টাকা এবং জেলা প্রশাসকরে উদ্যোগে “দুঃস্থদের বিনামূল্যে খাবার” এর আওতায় চাঁদপুর শহরের ৩ টি খাবার হোটেলে গতকাল ৯৫ জন ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ দুপুরের খাবার খেয়েছেন বলে জানানো হয়।

You might like