আলহাজ্ব ফিরুজ মিয়া ফাউন্ডেশন (ইউকে)-এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে (বুধবার ২২ এপ্রিল) আলহাজ্ব মোঃ ফিরুজ মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আংগুর মিয়ার নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এ বছরও আলহাজ্ব মোঃ ফিরুজ মিয়া ফাউন্ডেশন( ইউকে)-এর সৌজন্যে সামনে রমজান উপলক্ষ্যে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
তাদের এই ইফতার সামগ্রী ২০০টি হতদরিদ্র পরিবারের মানুষের মধ্যে দেওয়া হয় এর মধ্যে রয়েছে চনাবুট, ডাল, তেল, পিয়াজ, লবণ ইত্যাদি খাদ্যসামগ্রী।
তারা এই খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে আসেন বলে জানান উক্ত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মহিজুল ইসলাম এমরুল।
উক্ত ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা আংগুর মিয়া বলেন করোনার এই ভয়াবহ দূর্যোগে, সমাজের সকল শ্রেণীর মানুষকে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে।এই মহা সংকট করোনার দূর্যোগ মোকাবিলায় সবাই একসাথে মিলে মিশে প্রতিরোধ গড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলাফেরা করতে হবে।
আমি সামাজিক দৃষ্টিকোন থেকে হতদরিদ্র মানুষ এর কষ্ট কিছুটা লাগুবের জন্য আমার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ভালবাসা উপহার দিয়েছি।
উক্ত বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন,উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মহিজুল ইসলাম এমরুল, লদু মিয়া, মাহিক মিয়া, লইলুচ মিয়া, কাতির মোহাম্মদ, আরব আলী, সাংবাদিক দিপু আহমেদসহ প্রমুখ।

You might like