
মেহেদী হাসান, তিতাস প্রতিনিধি :
তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের প্রবাসী জাকির হোসেন মোল্লার উদ্যেগে জন প্রতি এসি আই কোম্পানির ২৫ কেজি ওজনের এক বস্তা করে ২শ’ পরিবারের মাঝে চাল এবং এসি আই কোম্পানির এরিয়া ম্যানেজার জামাল উদ্দিনের উদ্যোগে ১টি স্যাভলন, ১টি সাবান ও ১ টি হ্যান্ড স্যানিটাইজার ২শত পরিবারেকে দেয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার সরমাত, এ সময় পারভেজ হোসেন সরকার বলেন যে, সারাদেশে আমরাই প্রথম অতি দ্রুত সময়ে সাধারণ জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে সারা কুমিল্লা জেলায় আমরাই প্রথম দ্রুত সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।তিনি আরো বলেন, আমরা প্রচারে আসতে চাইনি, তবে প্রচারেই প্রসার সেই সূত্র ধরেই আমরা প্রচারে এসেছি যাতে আমাদের দেখে অন্যরাও ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করতে এগিয়ে আসে।
পরে তিনি জাকির হোসেন মোল্লা ও জামাল উদ্দিনকে ধন্যবাদ জানান।এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জনাব ফরহাদ আহমেদ ফকির।
সাতানী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক সরকার, সরস্বতী চরণ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান।
তিতাস উপজেলা ছাত্রলীগ এর সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম তিতাস উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বেপারী সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তি বর্গ।










