
মেহেদী হাসান, তিতাস প্রতিনিধি :
তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের আয়ারল্যান্ড প্রবাসী মোঃ শফিক মিয়া ও জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সেক্রেটারি কাজী কাইয়ুমের উদ্যোগে ২ শত পরিবারকে ত্রাণ ও ত্রাণ নিতে আসতে পারেনা এমন ১ শ’ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে জগতপুর ইউনিয়নের সেক্রেটারি কাজী কাইয়ুম বলেন যে, কুমিল্লাব-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহামাদ মেরী এমপি, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের নির্দেশে ও তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহসিন ভূঁইয়ার পরামর্শে অসহায় দরিদ্র, সি এন জি চালক, শ্রমিক এরকম ২শ’ পরিবারকে ত্রাণ নিতে আসতে পারেনা এমন ১ শ’ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হবে। এতে অর্থায়ন করেছেন আমার ভগ্নীপতি আয়ারল্যান্ড প্রবাসী মোঃ শফিক মিয়া।
তিনি আরও জানান , যেহেতু রোজা আসছে, আমরা ১৫ রমজানের দিকে আবারো অসহায় ও গরীব লোকদের ত্রাণ বিতরণ করবো।










