
দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌরসভা কিংবা পৌরসভার নিকটবর্তী নিম্নবিত্ত পরিবার যারা লোক লজ্জায় খাদ্য সামগ্রীর কথা কাউকে বলতে পারছে না কিংবা যারা অনাহারে দিন কাটাচ্ছে তাদের তথ্য সংগ্রহ করে সহযোগীতা করে যাচ্ছে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল ।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিঠুন আহমেদ জানান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সাময়িক অস্বচ্ছল পরিবারের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী ২য় ধাপের ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসার চেষ্টা করছি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এই করোনা পরিস্থিতি মোকাবেলায় যার যার এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই নির্দেশ পেয়েই মাঠে নেমেছি।
ইতোমধ্যে আমরা প্রায় প্রথম ধাপে অনেকগুলো পরিবারে জন্য খাদ্যসামগ্রী বিতরণ এর কাজ সম্পন্ন করেছি,আমরা এখন ২য় ধাপে বিভিন্ন ওয়ার্ডের বাসায় বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি।
বর্তমান দেশের এই করুন পরিস্থিতে গরিব,অসহায়,দিনমজুর,নিম্নয়ায়ের মানুষ এর কষ্ট কিছুটা লাগবের জন্য আমাদের এই ছোট প্রয়াস। আমাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষদের বাড়িতেই অবস্থান করতে হবে। এছাড়াও আমাদেরকে সচেতন হয়ে চলা ফেরা করতে হবে।

জনসমাগম এড়িয়ে চলতে হবে, বেশী বেশী সাবান পানি অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব মেনে না চলতে হবে,তাহলেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব।










