নেত্রকোনায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২ জন

এম এইচ সামাদ,নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা জেলায় গতকাল সোমবার ২৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নতুন করে আরো ২ জন সনাক্ত হয়েছে।

এরা হলেন আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের ২০ বছর বয়সী একজন পুরুষ ও অন্যজন কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামের ২৫ বছর বয়সী পুরুষ।

জেলা সিভিল সার্জন মোঃ তাজুল ইসলাম খান জানান, সোমাবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় এই ২জনে শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ ধরা পড়ে। এ নিয়ে নেত্রকোনা জেলায় মোট ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

এই পর্যন্ত পরীক্ষাগারে নমুনা প্রেরনের সংখ্যা সর্বমোট ১০৫৭ টি। আজ ৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজকের সহ সর্বমোট ৪৭০ টির রির্পোট পাওয়া গেছে।তাছাড়া দ্রুততম সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করতে নেত্রকোণায় একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবী জেলাবাসীর।সূত্র: নেত্রকোনা সিভিল সার্জন।

You might like