
চলমান পরিস্থিতিতে বিশ্বের সাথে বাংলাদেশও যখন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, করোনা মোকাবেলয় চাঁদপুর জেলায় চলছে লকডাউন। এরমধ্যেও গত ২৭ এপ্রিল দুপুর ১১ টায় ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের দত্রা গ্রামের দাইমুদ্দিন ভূঁইয়া বাড়িতে কথা কাটাকাটির জের ধরে মফিজুল ইসলাম পাটোয়ারী হাত-পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
আহত মফিজুল ইসলাম পাটোয়ারী জানান ২৬ এপ্রিল যুবক সুমনের সঙ্গে বাড়ির রাস্তায় হাটার জায়গা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়।
–
এক পর্যায়ে সুমন প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। যেই কথা সেই কাজ, সোমবার ২৭ এপ্রিল সকালে সুমন শেখের নেতৃত্বে সফু শেখ, সফিক শেখ, জামাল, মুন্না, ফরহাদসহ ১০/১৫ জন লোক নিয়ে আমাকে বেধরক মেরে হাত-পা ভেঙে দেয়।
–
এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। আমার ডাক, চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অর্ধমৃত অবস্থায় রক্ষা করে।

মফিজুল ইসলাম পাটোয়ারীকে ঘটনাস্থল থেকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। আহতর অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে তিনি পঙ্গু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা বলেছে উনার ডান হাত এবং ডান পা কেটে ফেলতে হতে পারে।

এই ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা করতে চাইলে হামলাকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করেন। পরবর্তীতে আহত পরিবারটি ২৮ এপ্রিল মামলা দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী জানায় হামলাকারীরা স্থানীয়ভাবে অাওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। এই ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।







