চাঁদপুরে জেলেদের জালে আটকা বিশাল হাউস মাছ ৫০ হাজার টাকায় বিক্রি

 

কবির হোসেন মিজি :
চাঁদপুরের পদ্মা নদীতে জেলেদের জালে একটি বিরল প্রজাতির হাউস মাছ ধরা পরে। যার ওজন পাঁচশ কেজি বলে জানা গেছে।

এই বিরল প্রজাতির হাউস মাছটি ২ মে শনিবার দিন চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ ঘাটে জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন।

বিশাল এই মাছটির এতটাই ওজন যে স্বাভাবিক ভাবে কোন জেলে তা ট্রলার থেকে ওপরে উঠাতে সক্ষম হয়নি।

এ কারণে বাঁশ এবং কাছি দিয়ে কয়েকজন শ্রমিক মিলে হাউস মাছটিকে টেনে উপরে উঠান। এমন বিশাল আকৃতির মাছটি দেখতে দলে দলে মানুষজন চাঁদপুর মাছ ঘাটে ভিড় জমাতে দেখা যায়। পরে ৫০০ কেজি ওজনের এই হাউস মাছটি একমাছ ব্যাবসায়ী ৫০ ,হাজার টাকায় ক্রয় করেন বলে জানা গেছে।

You might like