বাবুরহাট বাজারে জনসমাগম রোধে অতি. পুলিশ সুপারের পরিদর্শন ও ব্যবসায়ীদেরকে সতর্কতা

হাছান খান মিসু :
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারটিতে জনসমাগম কোন ভাবেই কমছে না।

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারসহ কয়েকটি বাজারের জনসমাগম রোধে সরকার বাজারের অভ্যন্তরে থেকে মাছ ও কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। তার পরেও যেন কোনোভাবেই কমছে না বাবুরহাট বাজারের জনসমাগম।

গত কয়েকদিন যাবত বাজারের কাপড় গলিতে সব কয়েকটি দোকানে ছিল উপচে পড়া ভিড়। তাছাড়া ওই সড়কটিতে জনসমাগমও ছিল প্রচুর। বিষয়টি কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

গতকাল রবিবারও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে ছিল উপচে পড়া ভিড়। এবিষয়ে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী বাজার পরিদর্শন করেন ও লকডাউন চলাকালীন সময় ঔষধ, খাদ্য ও জরুরি সেবা ব্যতিত সকল দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন এবং ব্যাবসায়ীদের সতর্ক করেন।

এছাড়াও তিনি সকলকে সমাজিক দুরত্ব বজায় রেখে জরুরি প্রয়োজন শেষে বাড়িতে যেতে সকলকে অনুরোধ করেন এবং অযথা বাজারে ঘুরাঘুরি করতে সকলকে নিষেধ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।

উল্ল্যেখ, বর্তমানে সাড়াবিশ্বে ছড়িয়ে পরা মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ করার জন্য সরকার লকডাউনসহ নানা কর্মসূিচ গ্রহণ করেছেন। চাঁদপুর জেলাজুড়ে লকডাউন চলাকালে চাঁদপুর পৌরসভার কয়েকটি বাজারে কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। বাবুরহাট বাজারটিও এর বাইরে নয়। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলছিল। যার ফলে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ জনসাধারন সহ ব্যবসায়ীদের সতর্ক করতে তৎপরতা চালাচ্ছেন।

বাবুরহাট বাজারে জনসমাগম রোধে জনসচেতনতায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদেরকে সতর্কতা করছেন

You might like