অসহায়তা কর্মীদের মাঝে খাদ্য প্রদান করলেন মতলব দক্ষিণ প্রেসক্লাব

হারুন অর রশিদ, মতলব :
বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ও খাদ্য সামগ্রী বিতরণে ভূমিকা রেখে আসছে চাঁদপুরের মতলব দক্ষিণ প্রেসক্লাব।
রবিবার ৩রা মে সন্ধ্যায় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব কার্যালয়ে এবার মতলব পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এ খাদ্য সহায়তা প্রদানকালে মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ পলাশ রায়, সদস্য মোশারফ হোসেন তালুকদার, সাংবাদিক সমীর ভট্টাচার্য, মাসুম সরকার, আশরাফুল শাহান শাওলীন, মাম্মীর আহমেদ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You might like