
মেহেদী হাসান, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কাটতে সহায়তা করছে ছাত্রলীগ।


এর মাঝে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের আহবানে সাড়া দিয়ে তিতাস উপজেলা ছাত্রলীগ-এর নেতা কর্মীরা দিন-রাত ধান কাটার কাজ করে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যেখানেই কৃষকের ধান কাটার প্রয়োজন সেখানেই হাজির থাকছে ছাত্রলীগ,
ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে পৌছে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে তিতাস উপজেলা ছাত্রলীগে সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম জানান, আমরা সব সময় কৃষকের পাশে আছি। রোজার কারণে আমরা রাতের আঁধারেও কৃষকের ধান কেটে দিচ্ছি।
তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আমরা নিজেরাই খোঁজ নিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছি। কেউ যদি ফোনে জানায়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে হাজির হচ্ছি এবং ধান কাটার কার্যক্রম অব্যাহত রাখছি। পরে তিনি ছাত্রলীগের সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানান।










