
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবীদ্বারে এবার করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সে দেবীদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারির পুত্র।

জানা যায়, সে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেনসহ এম্বুলেন্স যোগে ঢাকা প্রেরন করা হয়।
রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঢাকা যাওয়ার পথেই সে মৃত্যুবরন করে। করোনায় আক্রান্ত হয়ে দেবীদ্বারে এ পর্যন্ত চার জনের মৃত্যু হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহাম্মদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।










