করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বীরমুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী ফাউন্ডেশন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লার মুরাদনগরে করোনায় কর্মহীন হয়েপড়া হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে পীরকাশিমপুরের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী ফাউন্ডেশন। ঈদকে সামনে রেখে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার পীরকাশিমপুর গ্রামের সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানালেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল বিল্লাহ শিমুল।

এসময় তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এর থেকে অনুপ্রাণিত হয়ে বাবার নামে করা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারাও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

এসময় বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে, চাল, ডাল, পেঁয়াজ, তেলের পাশাপাশি ঈদ উপলক্ষে সেমাই-চিনি-দুধসহ মোট ১০ পদের খাদ্য সামগ্রী। এসব খাদ্য সামগ্রীর ছয় শতাধিক প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেয় গ্রামের একদল স্বেচ্ছাসেবী তরুণ। এ উদ্যোগকে স্বাগত জানান, জর্জিয়া শাখা আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন কবীর কাউসার আব্দুল আলীম মাস্টারসহ গ্রামবাসী।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিস্তি। উদ্বোধন শেষে বক্তব্য কালে তিনি বলেন, ঈদকে সামনে রেখে এসব সামগ্রী বিতরণ একটি বিশাল পদক্ষেপ। এভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান পীরজাদা জহুরুল আলম চিস্তি।

এসময় অন্যান্যের মাঝে মোঃ আবদুল কাইয়ুম, আনোয়াররুল হক মেম্বার, সুজ্জু মেম্বার, বিপ্লব, মাসুম বিল্লাহ, ইয়াছিন, উবায়দুল হক সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You might like