খাগড়াছড়িতে সাবেক ব্যাংক কর্মকর্তা খুন

নিউজ ডেস্ক :

খাগড়াছড়ি জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের একাউন্টস অফিসার আলেফ খান খুন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগানে এ খুনের ঘটনা ঘটে। পিতা হত্যার অভিযোগে পুলিশ শুক্রবার রাত সোয়া ১২টার নিহত আলেফ খানের ছেলে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার কার্যসহকারী ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খানকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম খানের বড় ছেলে আলমগীর খান মুন্না নানা সাবেক ব্যাংক কর্মকর্তা আলেফ খানের মৃত্যুর জন্য তার নিজ বাবাকে দায়ী করে বলেন, তার বাবার প্রতিদিন টাকার জন্য নানাসহ পরিবারের সকলের উপর অত্যাচার চালাতো।

প্রতিবেশীরা জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হলে জাহাঙ্গীর আলম খান দ্বিতীয় বিয়ে করে। তার অত্যাচারে পরিবারের সদস্যরাও অতিষ্ঠ ছিল। সে মদ খেয়ে বাড়ীর মা,বাবা,বোন ও বোন জামাইদের গায়ে হাত তুলতো।

খবর পেয়ে পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আলেফ খানের সেজো মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

You might like