তিতাসে শামিম ভূঁইয়ার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মেহেদী হাসান, তিতাস কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার জেলার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামের ঐতিয্যবাহী ভূইয়া বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামিম ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে ও তার ছেলে উপজেলা মুজিব সেনা ঐক্য লীগের সাংগঠনিক সম্পাদক সজিব আহম্মেদ রূপকের তত্বাবধানে তার নিজ গ্রামে ৮৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী,এ সময় বলরামপুর ইউপি চেয়ারম্যান জনাব নূর নবী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি গান আছে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,গায়কের গাওয়া এই গানটি এখন আমাদের জন্যে অনুপ্রেরণা হয়ে কাজ করছে, এ সময়ের জন্যে গানটি খুবই কার্যকরী একটি গান, যেই গানটির সাথে এখনকার মানুষের রয়েছে নিবিড় এক সংযোগ, তাই আমাদের সকলের উচিত গানের কথাগুলোর মতই মানুষের পাশে দাড়ানোর,পরে তিনি শামিম ভূঁইয়াকে ধন্যবাদ জানান, এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আঃ মালেক মিয়া, সাবেক মেম্বার মোঃ নাজির হোসেন, সাংবাদিক কামরুল হাসান, আওয়ামীলীগ নেত্রী মোসাঃ লাকী আক্তার প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন,জাকির হোসেন,জিলানী, হেলাল,সাদ্দাম হোসেন,সুজন মিয়া,শুক্কুর আলী ও খলিল ভূইয়া। এখানে উল্লেখ্য যে, এই ইফতার সামগ্রীর প্যাকেট গুলো বাড়ী বাড়ী পৌছে দেওয়া হচ্ছে।

You might like