
জহিরুল ইসলাম জয় :
বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম খান এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীর নির্দশনা মোতাবেক ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউল রিয়াদ নিজ কর্মীসহ ভাড়াটিয়া শ্রমিক দিয়ে একাধিক কৃষকের ধান কেটে নজর কেড়েছেন।

মূলত তিনি হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও উক্ত ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ূন কবির লিটনের অনুপ্রেরণায় উক্ত ধান কাটা কাজে আলাদা শ্রমিক সাথে নিয়ে প্রকৃত কৃষকদের ধান কাটায় শামিল হয়েছেন।
শনিবার সকাল থেকে টানা ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ডে অসহায় কৃষকদের পড়ে থাকা প্রায় ৮৪ শতাংশ ফসলি জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে কৃষক পরিবারের লোকজন বলেন, ছাত্রলীগের এমন উদ্যোগের ফলে আমাদের পাকা ধান এ বছর সহজে বাড়ির আঙ্গিনায় পৌঁচেছে। এতে আমরা ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউলের প্রতি কৃতজ্ঞ ।

তরুন ছাত্রলীগের নেতা ইয়াছিন বকাউল বলেন, জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের এবং উক্ত ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক হুমায়ূন কবির লিটনের দিক নির্দশনা অনুপ্রাণিত হয়ে আমার নেতৃত্বে একদলক কর্মী এবং ১০ জন ভাড়াটিয়া শ্রমিক সাথে নিয়ে কয়েকজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এ উদ্যোগ আগামি কয়েকদিন চলমান থাকবে।









