হাজীগঞ্জে পুলিশের অতিরিক্ত আইজিপি কামরুলের জন্য এতিমখানায় দোয়া

জহিরুল ইসলাম জয় :
বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র চাঁদপুরের কৃতী সন্তান, সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সন্মানিত  উপদেষ্টা, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত (আইজিপি) হিসেবে পদোন্নতি  পাওয়ায় তার উজ্জল ভবিষ্যৎ কামনা করে হাজীগঞ্জের এক এতিমখানায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
গত ৪ মে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রিন্সের ব্যক্তিগত উদ্যোগে তার নিজ এলাকা হাজীগঞ্জের দিগছাইল গ্রামে এতিমখানায়  দোয়া ও ইফতার মাহফিলের  আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত (আইজিপি) মো. কামরুল আহসানের জন্য বিশেষ দোয়া ও তার ভবিষ্যৎ  পথচলার উজ্জল সফলতা ও সুস্বাস্থ্য  কামনা এবং সেই সাথে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে সকল মুসলিম জাতিকে হেফাজতের জন্য দোয়া ও মোনাজাত  রাখা হয়।

You might like