মতলব দক্ষিণে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ইমরান নাজির, মতলব দক্ষিণ প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং পরিচালক প্রশাসন মহোদয়ের তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে ৯ মে শনিবার উপজেলার মুন্সীরহাট বাজারে দ্রব্যমূল্যের উধ্বমূখী দাম নিয়ন্ত্রণে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যাচাই করা হয়।

মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্যদ্রব্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠান’কে (৬০০০) ছয়হাজার টাকা জরিমানা গুনতে হয়।

সব মুদী দোকানদার মূল্য তালিকা আপডেট রাখবেন। এ নিয়ম যেন সবসময় মেনে চলে এবং দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় সে ব্যাপারে আইনানুগ পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,গ্লাভস ইত্যাদির মূল্যও যাচাই করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।


এছাড়া করোনা-ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে। সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিদপ্তরের অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যহত থাকবে।

You might like