হাজীগঞ্জ হাসপাতালে যুবকের লাশ : পালিয়েছে স্বজন

নিউজ ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদ্রিস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামে। তার পিতার নাম শহিদউল্লা বকাউল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সের ডা. ওনসুমান পাল।ঘটনাটি ঘটেছে (১০ মে ২০) রোববার সন্ধ্যায়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল রশিদ জানান, খবর পেয়েছি।মৃত দেহ উদ্ধার করতে হাসপাতালে গিয়ে স্বজনদের পাইনি। তবে লাশ উদ্ধার হয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইদ্রিসকে স্বজনরা সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসে। এসময় তাদেরকে ইদ্রিসের বিষয়ে জানতে চাইলে তারা জানায় দুই পক্ষে মারামারি হয়েছে। তখন ইদ্রিস মারা গেছে।

all

মৃত্যু নিশ্চিত হয়ে হাজীগঞ্জ থানায় খবর দিলে স্বজনরা পালিয়ে যায়। এর মধ্যে তার ভাইও ছিল। কিন্তু কেউ তাদের পরিচয়ও দিতে রাজি হয়নি।

রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশ হাসপালে পুলিশ হেফাজতে রয়েছে। হাসপাতালে দেয়া মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।

You might like