ফরিদগঞ্জে দোকানপাট খোলা রাখার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

জেলা প্রশাসনের নির্দেশে ফরিদগঞ্জে গত তিন দিনে হাট-বাজারগুলোতে সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার সেনা সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে দোকান-পাট খোলা রাখার অপরাধে লক্ষাধীক টাকা জরিমা আদায় করেছেন ।

অপরদিকে থানা পুলিশ ৪০/৫০টি আটো সিএনজি, পিকাআপ বেন আটক করেছে। এতো কিছুর পরও কোনভাবেই বারণ করা যাচ্ছেনা লোকসমাগম। সাধারণ মানুষ জনের মধ্যে সচেতনতার পরিবর্তে আরোও বেপরোয়া হয়ে উঠার পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

 

দোকান পাট লুকুচুরি করে খোলছেই। প্রশাসনকে ফাঁকি দেওয়ার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। গতক‘দিনে ফরিদগঞ্জ সদর, কালিরবাজার , গৃদকালিন্দিয়া, নয়াহাট, গোয়ালভাওর, রামপুর বাজারে অভিযান চালিয়ে ৪ দফায় যথাক্রমে ৩২ হাজার, ৩৩হাজার, ২৯ হাজার ও ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে রুপসা, খাজুরিয়া , চান্দ্রা বাজারে অভিযান চালানোর দাবী করছে সচেতন লোকজন।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার জানান, চলমান পরিস্থিতিতে অভিযান অব্যাহত থাকবে।

You might like