
দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি :
এক মাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে বয়ে নিয়ে এলো আনন্দের বার্তা।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ সাইদুর রহমান এর পক্ষ থেকে হবিগঞ্জ জেলার তৃনমূল ছাত্রলীগের নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগণ কে পবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

ঈদের খুশিতে আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক এবং সকল ধরনের রোগ বালাই মহামারি করোনা ভাইরাস দূর হোক দেশ তথা সমগ্র বিশ্ব থেকে এবং সবাই সুস্থ থাকি– এই শুভ প্রত্যয়ে আবারও সবাইকে জানাই “ঈদ মোবারক”।










