
দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :
তারেক আহমদ একজন আইটি উদ্যোক্তা। জন্মস্থান নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে। পড়াশোনা ও ব্যবসায়িক সুবাদে বর্তমানে মৌলভীবাজারেই বসবাস করছেন।

মৌলভীবাজার জেলার ইস্কিল আইটি নামের কম্পিউটার ট্রেনিং ও সফটওয়্যার ইন্সটিটিউটের উদ্যোক্তা। যিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এই করোনা পরিস্থিতিতে।

ইস্কিল আইটি’র প্রতিষ্ঠাতা, মৌলভীবাজার ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি আই টি উদ্যোক্তা তারেক আহমদ করোনাকালীন সময়ে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষের পাশে।
ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে, ডাক্তারি সেবা, জীবাণুনাশক স্প্রে ছিটানো, অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছেন । এই করোনাকালীন সময়ে, দুর্যোগকালীন বাস্তবতার প্রেক্ষিতে দারুণ সব উদ্যোগ নিয়ে প্রসংশা কুড়িয়েছেন সর্বজনের ।

সিলেট বিভাগের এই তরুণ অ্যাপ ডেভেলপার জানান, “আমি সামাজিক কাজগুলো মন থেকে ভালবাসি ২০১২ সালে প্রতিষ্ঠা করি সামাজিক সংগঠন, সেই থেকে আজ অবধি দেশের সকল দুর্যোগ মুহুর্তে আমাদের টিম নিয়ে কাজ করছি, আর আমার প্রতিষ্ঠিত ইস্কিল আই টির মুনাফার একটা অংশ আমি মানবিক কাজের জন্য রাখি, দেশের প্রয়োজনে তা ব্যয় করি ।”
জাতীয় প্রর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হওয়া এই আইটি উদ্যোক্তা কাজ করে যেতে চান দেশের তরে আজীবন।










