
নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দিপু আহমেদ এস. এস. সি, দাখিল ও সমমান পরিক্ষায় উর্ত্তীণ সকল পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় দিপু আহমেদ বলেন, এসব কোমলমতি শিক্ষার্থীরা দেশের আগামী দিনের চালিকাশক্তি। এরা উচ্চ শিক্ষা নিয়ে দেশের সম্মান বৃদ্ধি করবে। শুভেচ্ছা বার্তায় তিনি তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১০ বছর নিরবিচ্ছিন্ন সাধনার পর আজ তোমরা এসএসসি পাস করেছো। তোমাদের এ কৃতিত্বে অভিভাবকদের সাথে আমরাও আনন্দিত এবং গর্বিত।
তোমাদের সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তোমরা দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিপু আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর ও সম্বর্ধনার আয়োজন করেছিলেন। তিনি জানতেন আজকের মেধাবীরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের অভিনন্দন জানান।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কলেজে ভর্তির ব্যাপারে যে কোনো প্রয়োজনে সহযোগিতায় জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের আহ্বান জানান।










