দোহার উপজেলা জেনারেটর লাইটিং সাউন্ড সিষ্টেম ব্যবসায়ী মালিক-কর্মচারীবৃন্দের মানববন্ধন

মাকসুমুল মুকিম, (দোহার – নবাবগঞ্জ) :

ঢাকা জেলার দোহার থানার লটাখোলা করম আলীর মোড়ে আজ রোজ সোমবার সকাল ১০টায় দোহার উপজেলা জেনারেটর লাইটিং সাউন্ড সিষ্টেম ব্যবসায়ী মালিক কর্মচারীবৃন্দ আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠানের সভাপতি সজল সরকার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দোহার নবাবগঞ্জ সাংসদ সালমান এফ রহমান এমপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে জনসমাগম রোধে কোনও পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করতে পারছি না। যার দরুন আমরা দোহার থানার ৬০ জন সাউন্ড সিষ্টেম ব্যবসায়ীরা বেকার জীবন পার করছি।

আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই সামাজিক দূরত্ব মেনে সামান্য পরিসরে হলেও বিভিন্ন অনুষ্ঠানের অনুমতি দিলে আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচতে পারবো।

সদস্য আনছারী বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে আছে আজকের এই পরিস্থিতির মধ্যে আমরা সন্তান পরিজন নিয়ে না খাওয়ার মতো দিন যাবন করতেছি।


তাই ‘মানবতার মা জননেত্রী শেখ হাসিনা’কে বলি আমরা যেন না খেয়ে মারা যাই সন্তান পরিজন নিয়ে সেই ব্যবস্থা করে দিলে চির কৃতজ্ঞ থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সজল সরকার, সনি গমেজ, অসিম কুমার, হাবীব, মোশারফ, অমল, টিটু, আজাহার, উজ্জল, লিটন, রিপন, রিয়াদ, শাহীন, সজীব, মন্টুসহ আরো অনেকে।

You might like