৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপনে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রোববার (৮ নভেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীন।

জেলা প্রশাসন, জেলা সমবায় কর্মকর্তাগণ ও বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা এবং সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রকাশিত: রোববার, ০৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy