শিবচরে বাপ্পি শিকদারের উদ্যোগে পথচারীদের মাঝে ফেস-মাস্ক বিতরণ

 

অমিত সাহা, শিবচর উপজেলা প্রতিনিধি :

মাদারিপুরের শিবচরে আজ সোমবার সকালে এই মহামারির মধ্যেও অনেক পথচারিকে ফেছ –মাস্ক ছাড়া দেখতে পেয়ে শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাপ্পি শিকদার তার নিজ উদ্যোগে পথচারীদের মাঝে ফেস-মাস্ক বিতরণ করেন।

তিনি মাস্ক বিতরণের সময় বলেন , আমরা সকলে দেখতে পাচ্ছি মহামারি রোগ দিন দিন বেড়েই চলেছে।

তিনি এ সময় করোনা প্রতিরোধ করার জন্য পথচারিদের মাঝে ফেস মাস্ক বিতরণ কর্মসূচি পালিত করেন।

এছাড়াও করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে হলে নিজেরাই সচেতন হয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

You might like