নারায়ণগঞ্জে জাহাজের ধাক্কায় ভাল্কহেড ডুবি, চালক নিহত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এম ভি সিটি ৫৪ নামে একটি জাহাজের সঙ্গে ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনায় আবুল কালাম বাদল নামে বাল্কহেডের চালকের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় এই দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ডুবে যাওয়া বাল্কহেডের মাস্টারসহ ৬ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাস্টারকে মৃত বলে ঘোষণা করেন। তবে অন্য ৬ শ্রমিক সুস্থ রয়েছেন। এ ছাড়া আর কেউ নিখোঁজ নেই।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এম ভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা চালক বাদল মাস্টার নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই এবং বাল্কহেড উদ্ধারে কাজ চলছে।

 

You might like