

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রীবরদী উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আব্দুর রহিম দুলাল সাহেবের পিতা আলহাজ্ব আব্দুস সামাদ সাহেব আজ ৭জুলাই (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন।

তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিলো শ্রীবরদী উপজেলা বিএনপি এবং শ্রীবরদী সদর ইউনিয়নের নক্ষত্র হিসেবেই তাকে চিনে সদর ইউনিয়নবাসী।তার মৃত্যুতে শোক জানিয়েছেন শেরপুর জেলা বিএনপি ও তার বিভিন্ন অংগ সংগঠন এবং শ্রীবরদী সদর ইউনিয়নবাসী।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৮ জুলাই (বুধবার) সকাল ১০ ঘটিকায় শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে।











