

শেরপুর প্রতিনিধি :
শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ সাহেব এর মৃত্যুতে সদর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক শামসুজ্জামান স্বপনের শোক প্রকাশ প্রকাশ করেছেন।

শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ সাহেব এর মৃত্যুতে শোক জানিয়েছেন ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের যুবদলের আহ্বায়ক শামসুজ্জামান স্বপন সহ সকল নেতা কর্মী।
এ বিষয়ে শামসুজ্জামান স্বপন জানান, আমি অসুস্থ আমি জানাজায় তো যেতে পারবো না তাই আমি আব্দুস সামাদ সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
তিনি আরও জানান আমি শ্রীবরদী সদর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।











