

মাকসুমুল মুকিম, (দোহার- নবাবগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা জেলার দোহার উপজেলার আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ৮ জুলাই ২০২০ (বুধবার) অসহায় ৯০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।

দোহারের রায়পাড়া, কুসুমহাটি, ও মাহমুদপুর ইউনিয়নের মোট ৩১৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পর্যায়ক্রমে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির ম্যানেজার বিপুল রেমা।
সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জনপ্রতিনিধি ব্যাক্তিগত সরকারি কর্মকর্তা দের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।
বিপুল রেমা সাংবাদিকদের জানান,বিগত সময়ে তারা মানুষের পাশে ছিলেন; আগামীতেও থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, দোহার সন্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি জাহানারা আক্তার, গুড নেইবারস দোহার সিডিপির ম্যানেজার বিপুল রেমা, নূরুল আমিন সহ কমিউনিটি টিম এর শতাধিক সদস্য।











