দোহারে মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা ও জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারের জয়পাড়া, লটাখোলা এবং থানার মোড়ে আজ ৮  জুলাই রোজ বুধবার দুপুরে মহামারি করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিধি মানার অংশ হিসেবে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় অভিযানের অংশ হিসেবে ১৬ টি মামলায় মোট ৪৬০০ টাকা জরিমানা করেন। জ্যোতি বিকাশ চন্দ্র বলেন এই অভিজান অব্যাহত থাকবে দোহারে। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

You might like