

এন এ রবিউল হসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৬০) নামের এক বাই সাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
৮ জুলাই (বুধবার) দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি উপজেলা চন্দনবাড়ি ইউনিয়নের খেড়বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃতঃ আবু তালেবের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মতিয়ার বাড়ি থেকে বাইসাইকেল যোগে বোদা হাটে বাজার করার জন্য আসছিল। এ সময় এশিয়ান হাইওয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাস এলাকায় পৌছলে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এ বেপারে বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে।









